1. admin@dailydhakarcrime.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তোমাকে হারাতে চাইনী আমি রাঙামাটির লংগদুতে রোহিঙ্গা সন্দেহে ৯ জন আটক, পালিয়ে গেছে ৩ জন বাংলাদেশ টেলিভিশনে ‘বৈশাখী সংগীত একাডেমী’ নরসিংদীর গৌরবময় অর্জন সাংস্কৃতিক সংগঠন হিসেবে এ গ্রেডে উত্তীর্ণ ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেপ্তার টঙ্গীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামালপুরে নিজ বাড়ি থেকে নার্সের মরদেহ উদ্ধার টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা থেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গৌরব ও ঐতিহ্যের ৪৮ বছর: পূবাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কর্তৃক দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, মিলন।

জামালপুরে নিজ বাড়ি থেকে নার্সের মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

জামালপুরে নিজ বাড়ি থেকে নার্সের মরদেহ উদ্ধার
সাবিনা ইয়াসমিন ঃ
জামালপুরে নিজ বাড়ির শোবার কক্ষ থেকে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের চালাপাড়া থেকে ওই নার্সের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকসানা আক্তার শিলা তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। শিলার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম।

নিহতের স্বজনরা জানায়, গতকাল রাত ১১টার দিকে খেয়েদেয়ে শোবার ঘরে ঘুমিয়ে পড়ে শিলা। সে সম্পূর্ণ সুস্থ ছিল। এ মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলে দাবি করে তারা দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে, নার্সের এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিও জানানো হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি-না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি