1. admin@dailydhakarcrime.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তোমাকে হারাতে চাইনী আমি রাঙামাটির লংগদুতে রোহিঙ্গা সন্দেহে ৯ জন আটক, পালিয়ে গেছে ৩ জন বাংলাদেশ টেলিভিশনে ‘বৈশাখী সংগীত একাডেমী’ নরসিংদীর গৌরবময় অর্জন সাংস্কৃতিক সংগঠন হিসেবে এ গ্রেডে উত্তীর্ণ ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেপ্তার টঙ্গীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামালপুরে নিজ বাড়ি থেকে নার্সের মরদেহ উদ্ধার টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা থেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গৌরব ও ঐতিহ্যের ৪৮ বছর: পূবাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কর্তৃক দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, মিলন।

টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা থেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা থেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগর ৪৪ নং ওয়ার্ডে টঙ্গী গোপালপুর এলাকায় মাদকের কারবার নিয়ে পূর্ব শত্রুতার জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে টঙ্গী গোপালপুর সোসাইটি মাঠে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
​নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপির বাড়ি এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি বর্তমানে টঙ্গী পূর্ব থানার ৪৪ নং ওয়ার্ড গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন ধরে এলাকায় মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে পার্শ্ববর্তী মরকুন ও পাগাড় এলাকার কতিপয় মাদক কারবারী ও অজ্ঞাত ১০/১২ জন দুষ্কৃতকারী গত রাত সাড়ে ১০টার দিকে নুরুল ইসলামকে পূর্বপরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যায়। সেখানে মাদকের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রাত ১২টার দিকে হামলাকারীরা দায় এড়াতে একটি সিএনজি (গাজীপুর-থ-১২-১১০১) করে গুরুতর আহত নুরুল ইসলামকে তার বর্তমান বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সিএনজিতে তোলার পরপরই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেন। ​খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মাকছুদুল আলম জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি