
গাজীপুর গাছা থানা এলাকা থেকে পাকিস্তানি অস্ত্রসহ দুইজন কে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ
নিজস্ব প্রতিবেদক সাবিনা ইয়াসমিন ঃ
গাজীপুরের গাছা থানাধীন দক্ষিণ খাইলকৈর কালিক্ষেত এলাকায় গতকাল বৃহস্পতিবার ২৭ শে আগস্ট ২০১৬ ইং তারিখ ভোর ৫ টার সময় অভিযান পরিচালনা করে ১টি পিস্তল সহ ২জন কে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা( ডিবি)। গোয়েন্দা শাখা( ডিবি) উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মহানগর গোয়েন্দা (দক্ষিন) বিভাগ জিএমপি মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মহোদয়‘গনের সার্বিক নজরদারী ও সহায়তায় চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) হারিছুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ খোরশেদুল আলমকে গ্রেপ্তার করিলে ও ঘটনার স্থলে হতে আসামী স্বপন পালিয়ে যায়।পরবর্তীতে আসামী মোঃ খোরসেদুল আলম এর স্বীকারোক্তিতে দেখানো ও সনাক্তমতে আসামীর শয়ন কক্ষের ভিতর থাকা খাটের উপর তোশকের নিচে হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে পাকিস্থানের তৈরী ১টি রিভলবার (আগ্নেয়াস্ত্র), ৫টি তাজা গুলি, ১টি খালি কার্তুজ এবং ঘটনাস্থল থেকে ১টি স্ট্রিলের চা-পাতি উদ্ধার করা হয় । পরবর্তী সময়ে অভিযান করে পলাতক আসামী স্বপনকেও গ্রেফতার করা হয়।
আসামীরা হলো ১। মোঃ খোরসেদুল আলম(২৯), পিতা- দ্বীন ইসলাম, মাতা- খোরশেদা বেগম, সাং- দক্ষিণ খাইলকৈর কালিক্ষেত, থানা-গাছা, জিএমপি ২। স্বপন(২৬), পিতা-বাবু মিয়া, এরশাদ নগর ৪ নং ব্লক,লালবিল্ডিংএর সামনে, থানা-টংগী পূর্ব, জিএমপি বর্তমানে সাং- দক্ষিন খাইলকৈর, থানা-গাছা, জিএমপি।