1. admin@dailydhakarcrime.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবা-মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ: ছোট দুই বোনকে আগলে বেঁচে থাকার লড়াই মারিয়ার শৈশবেই কাঁধে সংসারের ভার, তিন বছরের বোনের কাছে মারিয়াই যেন মা রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ট্রাওয়ার জব্দ। নিলামে বিক্রি। হালুয়াঘাটে সরকারি ঘর ও টিউবওয়েল পাইয়ে দেওয়ার নামে মোতালেব চক্রের প্রতারণা, ইউএনও অফিসে স্মারকলিপি। টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি হালুয়াঘাট সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার, ৪৮ লাখ টাকার পণ্য জব্দ নরসিংদীতে বিশেষ গ্রেডের সাংবাদিক যারা পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বিরামপুরের খানপুরে কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল কৃষিসেবায় নতুন অগ্রযাত্রা

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

বিরামপুরের খানপুরে কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল কৃষিসেবায় নতুন অগ্রযাত্রা

নিজস্ব  প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নে কৃষকদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘কৃষক স্মার্ট কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে কৃষি সহায়তা ও সরকারি সুবিধা প্রাপ্তিকে আরও সহজ ও স্বচ্ছ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ সূচনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিনা খাতুন বলেন, “প্রকৃত কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণই স্মার্ট কৃষি ব্যবস্থার অন্যতম ভিত্তি। কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকেরা সরাসরি সরকারি প্রণোদনা, কৃষিঋণ ও অন্যান্য কৃষিসেবা গ্রহণ করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমে আসবে এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় কৃষক স্মার্ট কার্ডের প্রয়োজনীয়তা, নিবন্ধন প্রক্রিয়া এবং এর দীর্ঘমেয়াদি সুফল তুলে ধরে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও কারিগরি সহযোগিতা প্রদান করেন খানপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাদী।এ সময় উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোবার আলী মণ্ডল, সমাজসেবক মো. লোকমান হাকিম, ৫নং ওয়ার্ডের সদস্য ফ্ল্যাব্রিয়াস হেমব্রম, ৬নং ওয়ার্ডের সদস্য আকবর আলী এবং সংরক্ষিত মহিলা সদস্য শিতলী পাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।সংশ্লিষ্টরা জানান, এই কার্যক্রমের আওতায় ইউনিয়নের সব প্রকৃত কৃষকের তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। ফলে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ ও অন্যান্য সেবা দ্রুত এবং সঠিকভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি