
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর বিশেষ অভিযানে বিমান বাংলাদেশ
সাবিনা ঃ এয়ারলাইন্সের ফ্লাইট BG 148 এর কার্গো কম্পার্টমেন্ট হতে ১৮.৭২০ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে এভসেক, কাস্টমস ও বিমান সিকিউরিটির প্রতিনিধিদের উপস্থিতিতে কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি অভিযান পরিচালনার একপর্যায় অভ্যন্তরীণ প্যানেলের ভেতর হতে কালো টেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।