1. admin@dailydhakarcrime.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবা-মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ: ছোট দুই বোনকে আগলে বেঁচে থাকার লড়াই মারিয়ার শৈশবেই কাঁধে সংসারের ভার, তিন বছরের বোনের কাছে মারিয়াই যেন মা রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ট্রাওয়ার জব্দ। নিলামে বিক্রি। হালুয়াঘাটে সরকারি ঘর ও টিউবওয়েল পাইয়ে দেওয়ার নামে মোতালেব চক্রের প্রতারণা, ইউএনও অফিসে স্মারকলিপি। টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি হালুয়াঘাট সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার, ৪৮ লাখ টাকার পণ্য জব্দ নরসিংদীতে বিশেষ গ্রেডের সাংবাদিক যারা পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার দেখা হয়েছে

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন

মো দেলোয়ার হোসেন: ময়মনসিংহের হালুয়াঘাটে ১৭ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বিলডোরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নিশ্চিন্তপুর (দিগারকান্দা) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট দুপুরে পূর্ব নিশ্চিন্তপুর এলাকায় কিশোরীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. আলাল উদ্দিন হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার সময় কিশোরী বাড়িতে একা ছিল। অভিযুক্ত রফিকুল ইসলাম তাকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে কিশোরীকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর কিশোরীর পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বজনদের অবহিত করে এবং পরে থানায় অভিযোগ দায়ের করে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি