1. admin@dailydhakarcrime.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবা-মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ: ছোট দুই বোনকে আগলে বেঁচে থাকার লড়াই মারিয়ার শৈশবেই কাঁধে সংসারের ভার, তিন বছরের বোনের কাছে মারিয়াই যেন মা রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ট্রাওয়ার জব্দ। নিলামে বিক্রি। হালুয়াঘাটে সরকারি ঘর ও টিউবওয়েল পাইয়ে দেওয়ার নামে মোতালেব চক্রের প্রতারণা, ইউএনও অফিসে স্মারকলিপি। টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি হালুয়াঘাট সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার, ৪৮ লাখ টাকার পণ্য জব্দ নরসিংদীতে বিশেষ গ্রেডের সাংবাদিক যারা পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

নাশকতা মামলায় জেলহাজতে এমপি নূর মোহাম্মদ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

নাশকতা মামলায় জেলহাজতে এমপি নূর মোহাম্মদ
লাকী আক্তার ঃ
ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জ থানায় হওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ জুলাই।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন। এর আগে ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা জানান, সাবেক এমপি নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি নাশকতা পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেন। আমরা আশা করি তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করে তাকে রিমান্ডে নেবেন এবং জামিন নিষেধ শোনানি সেদিনই হতে পারে।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি জিআর (২৬১/২০২৬) মামলা হয়। বকশীগঞ্জ থানার মামলা নম্বর ৯।

উল্লেখ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি