1. admin@dailydhakarcrime.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবা-মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ: ছোট দুই বোনকে আগলে বেঁচে থাকার লড়াই মারিয়ার শৈশবেই কাঁধে সংসারের ভার, তিন বছরের বোনের কাছে মারিয়াই যেন মা রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ট্রাওয়ার জব্দ। নিলামে বিক্রি। হালুয়াঘাটে সরকারি ঘর ও টিউবওয়েল পাইয়ে দেওয়ার নামে মোতালেব চক্রের প্রতারণা, ইউএনও অফিসে স্মারকলিপি। টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি হালুয়াঘাট সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার, ৪৮ লাখ টাকার পণ্য জব্দ নরসিংদীতে বিশেষ গ্রেডের সাংবাদিক যারা পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

দিনাজপুরে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

দিনাজপুরে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি বাসায় ৮ জুন সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৪) কে ২৫০০ পিস মাদক দ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন মাহানপুর মধুডাঙ্গী গ্রামের আলী আকবরের ছেলে ও সৈনিকলীগের স্থানীয় নেতা।

এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি করে তার শয়ন ঘরের বিছানার নীচ থেকে উল্লেখিত ২৫০০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার বেশী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাহমুদার রহমান বাদী হয়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণীয় ১০ (খ) ধারায় মামলা করেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত জয়নাল আবেদীনের কর্মকাণ্ডের উপর নজরদারি ছিলো। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি