1. admin@dailydhakarcrime.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগীতের আলোয় দীপ্ত এক নাম: নরসিংদীর কৃতি সন্তান ফারজানা চৌধুরী রুমা বাবা-মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ: ছোট দুই বোনকে আগলে বেঁচে থাকার লড়াই মারিয়ার শৈশবেই কাঁধে সংসারের ভার, তিন বছরের বোনের কাছে মারিয়াই যেন মা রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ট্রাওয়ার জব্দ। নিলামে বিক্রি। হালুয়াঘাটে সরকারি ঘর ও টিউবওয়েল পাইয়ে দেওয়ার নামে মোতালেব চক্রের প্রতারণা, ইউএনও অফিসে স্মারকলিপি। টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি হালুয়াঘাট সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার, ৪৮ লাখ টাকার পণ্য জব্দ নরসিংদীতে বিশেষ গ্রেডের সাংবাদিক যারা পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

ঢাকা – বাইপাস মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬৬ বার দেখা হয়েছে

ঢাকা – বাইপাস মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
খসরু মৃধা

গাজীপুরের পূবাইল থানাধীন ঢাকা- বাইপাস মহাসড়কের মেঘডুবি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) ভোররাতে মেঘডুবি মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শুভ (২২), মো. আকাশ (২৩), মো. রাকিব (২০) ও মো. নয়ন (১৯)। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও ৫-৬ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই মো. আনোয়ার হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল নিয়মিত ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। তাৎক্ষণিকভাবে মেঘডুবি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু এবং দুটি প্লাস্টিকের বাটযুক্ত ধারালো চাকু রয়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, অপরাধ দমনে পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি