1. admin@dailydhakarcrime.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবা-মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ: ছোট দুই বোনকে আগলে বেঁচে থাকার লড়াই মারিয়ার শৈশবেই কাঁধে সংসারের ভার, তিন বছরের বোনের কাছে মারিয়াই যেন মা রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ট্রাওয়ার জব্দ। নিলামে বিক্রি। হালুয়াঘাটে সরকারি ঘর ও টিউবওয়েল পাইয়ে দেওয়ার নামে মোতালেব চক্রের প্রতারণা, ইউএনও অফিসে স্মারকলিপি। টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি হালুয়াঘাট সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার, ৪৮ লাখ টাকার পণ্য জব্দ নরসিংদীতে বিশেষ গ্রেডের সাংবাদিক যারা পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

খুলনার আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা-ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি ২৮ জুন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে

খুলনার আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা-ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি ২৮ জুন
প্রতিবেদক মহোনাঃ
খুলনার বহুল আলোচিত পারভীন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা এবং ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি আগামী ২৮ জুন হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে অনুষ্ঠিত হবে। এ মামলার পেপারবুকের ওপর গত ১০ কার্যদিবস ধরে টানা শুনানি অনুষ্ঠিত হয়েছে। মামলাটি দ্রুত শুনানির পর্যায়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কৃতজ্ঞতা প্রকাশ করছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর রাতে খুলনা মহানগরীর লবণচোরা থানার বুড়ো মৌলভী (রহ.) দরগাপাড়া এলাকার ‘ঢাকাইয়া হাউস’-এ সংঘবদ্ধভাবে পারভীন সুলতানাকে ধর্ষণের পর তাকে এবং তার বাবা ইলিয়াস চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে গুমের চেষ্টা চালানো হয়। নিহত পারভীন সুলতানা এক্সিম ব্যাংকের খুলনা কালীবাড়ি শাখার ক্যাশ কর্মকর্তা ছিলেন।
এ ঘটনায় নিহত ইলিয়াস চৌধুরীর ছেলে ও নিহত পারভিনের একমাত্র ভাই রেজাউল আলম চৌধুরী বিপ্লব লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি আদালতে বিচারাধীন হয়।
পরবর্তীতে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক (বর্তমানে মহানগর দায়রা জজ, খুলনা) মোহা. মহিদুজ্জামান রায়ে পাঁচ আসামিকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ধর্ষণ মামলায়ও পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।মৃত্যু দন্ড আসামীরা হলো লবনচোরা বুড়ো মৌলভীর দরগা এলাকার আব্দুল জলিলের দুই ছেলে পিটিল ও শরিফুল, একই এলাকার মৃত শিকদারের ছেলে পলাশ, অহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ ও লিটন। আসামিরা সকলের কারাগারে আছে। এই মামলাটি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বিচার আদালিত ও হাইকোর্টে বাদিকে আইনগত সহযোগিতা দিয়ে এসেছে।
বর্তমানে মামলাটি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং আসামিদের দায়ের করা আপিলসহ হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আগামী ২৮ জুনের শুনানি মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশের বিচারপ্রত্যাশী মানুষ আশা করছেন, উচ্চ আদালতে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ মামলার নিষ্পত্তি হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি