1. admin@dailydhakarcrime.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবা-মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ: ছোট দুই বোনকে আগলে বেঁচে থাকার লড়াই মারিয়ার শৈশবেই কাঁধে সংসারের ভার, তিন বছরের বোনের কাছে মারিয়াই যেন মা রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান। প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার ধোবাউড়ায় নেতাই নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলনের ট্রাওয়ার জব্দ। নিলামে বিক্রি। হালুয়াঘাটে সরকারি ঘর ও টিউবওয়েল পাইয়ে দেওয়ার নামে মোতালেব চক্রের প্রতারণা, ইউএনও অফিসে স্মারকলিপি। টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক ইকুরিয়ায় জমি জালিয়াতির অভিযোগ: আদালতের ওয়ারেন্টের পর লাপাত্তা ৪ আসামি হালুয়াঘাট সীমান্তে অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার, ৪৮ লাখ টাকার পণ্য জব্দ নরসিংদীতে বিশেষ গ্রেডের সাংবাদিক যারা পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

একদিন মনে পড়বে লেখক সাংবাদিক সাঈদ মৃধা

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৬২ বার দেখা হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: p; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: Beauty ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 280.12842; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

একদিন আমাকে হয়তো তোমার মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।

আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।

রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে। হাসবে। রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?

কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না। আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।

এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই। কারন আমি তোমাকে ঠকাই নি। তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?

আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে। একদিন তুমিও অসুখী হবে। একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে। কিন্তু চোখের পানি আর আসবে না।

এক শীতে সমুদ্র স্নান করতে যাবে। সাথে প্রিয় মানুষটা থাকবে। অথচ সেখানে আমার থাকার কথা ছিল।

এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে। এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।

একদিন আমাকে দেখার জন্য আকুল হবে। রাস্তায় খুঁজবে। পাবে না। সেদিন আঘাত লাগবে। সেদিন বুঝবে কি অন্যায় করেছ। একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়। সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।

একদিন আমিও সুখী হব। কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না। তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে। কিন্তু আমি আর তোমাকে

মনে হয়তো করবো না! লেখক সাংবাদিক সাঈদ মৃধা ঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি