টঙ্গীতে দেশী শর্টগানসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ
মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:
গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে দেশীয় তৈরি শর্টগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকার শাহাদৎ স্টোর নামক একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তায় এক ব্যক্তি শর্টগান সাদৃশ্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান চালায়।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ রাব্বি সরকার (২৬), পিতা- মোঃ মোশারফ সরকার, সাং- খিলগাঁও পশ্চিমপাড়া ও আনছারুল হক আসান ভূইয়া (৩০), পিতা- মোঃ লহাস মিয়া, সাং- বড়খয়ের, থানা- পূবাইল, গাজীপুর
গ্রেফতারের পর মোঃ রাব্বি সরকারের দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি সবুজ ও গোলাপি রঙের চাদরে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি শর্টগান সাদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন।
উদ্ধারকৃত আলামত হলো-
০১টি বাটযুক্ত, ট্রিগারবিহীন দেশীয় তৈরি শর্টগান সাদৃশ্য অস্ত্র (দৈর্ঘ্য ২২.৫০ ইঞ্চি), স্টিল ও প্লাস্টিকের দুইটি নালাযুক্ত
০১টি সবুজ রঙের প্লাস্টিকের বাক্সে রাখা লোহার তৈরি ভোল্টপিন সাদৃশ্য ধাতব বস্তু (দৈর্ঘ্য ২.৫০ ইঞ্চি)
০৩টি ধাতব বস্তু, প্রতিটির দৈর্ঘ্য ৩.০০ ইঞ্চি
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম