পূবাইল পাড়ান বায়তুন নূর জামে মসজিদের সভাপতি বাশার সম্পাদক আনিসুর।
খসরু মৃধাঃ
গাজীপুর মহানগরীর পূবাইল পাড়ান বায়তুন নূর জামে মসজিদের ফের নতুন সভাপতি মো.আবুল বাশার দেওয়ান সাধারণ সম্পাদক মো.আনিসুর রহমান।শুক্রবার ৩১ জানুয়ারী বাদজুমা ৪০ নং ওয়ার্ডে অবস্থিত পাড়ান বায়তুন নূর মসজিদের সকল মুসল্লীগণের সম্মতিক্রমে সভাপতি সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।নতুন সভাপতি আবুল বাশার দেওয়ান বলেন,মসজিদ মহান আল্লাহ তাআলার ঘর।এখানে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই।আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই তিনি তার ঘর মসজিদের সেবা করার সুযোগ দেন।দীর্ঘ ২০১১ সাল হতে আমি এই পাড়ান জামে মসজিদের সভাপতির দায়িত্বে নিয়োজিত আছি আবারও নতুন ভাবে সভাপতি করায় আমি সমাজ ও এলাকার সকলকের যুক্তি বুদ্ধি নিয়ে আল্লাহর ঘরের নানা উন্নয়নে কাজে সব সময় নিজেকে নিয়োজিত রাখবো। পাড়ান বাইতুন নূর জামে মসজিদে উপস্থিত হয়ে যুক্তি বুদ্ধি দিয়ে অনেক দিনের সমস্যা দূর করলেন পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মনির হোসেন বকুল,সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা সুলতান উদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান বিকি ,সাবেক পূবাইল ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল আলিম,সহ-সভাপতি নূর মোহাম্মদ নূরালী ও কামাল হোসেন,থানা বিএনপি সাংগঠনিক আরিফ ভূঁইয়াসহ এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য দেশের পট পরিবর্তনে পাড়ান বায়তুন নূর জামে মসজিদের সভাপতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা চলছিল অবশেষে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আবুল বাশার দেওয়ান কে সর্বোচ্চ মুসল্লির সরাসরি সমর্থনের ভিত্তিতে সভাপতি নির্বাচিত করা হয়।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম