প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৫:০৪ এ.এম
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি

দিনাজপুর শিক্ষা বোর্ড |ইসময়|
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও সবাই অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফলের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য উঠে আসে।
চলতি বছর দিনাজপুর বোর্ডে গড় পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ হলেও ওই ১৩টি বিদ্যালয়ে পাসের হার শূন্য।
পাস করতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলো হলো:
•রংপুরের পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়
•পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়
•গাইবান্ধার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়
•গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
•নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়
•কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়
•নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়
•ফুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়
•লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়
•দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়
•ঠাকুরগাঁও সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়
•পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম