সীতাকুণ্ডে ১১ জন কলেজছাত্রী নিয়ে খাদে পড়ে গেল লেগুনা
প্রতিনিধিসীতাকুণ্ড, চট্টগ্রাম
সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বিকেল সাড়ে তিনটার দিকে
সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বিকেল সাড়ে তিনটার দিকেছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকায় ১১ জন কলেজ শিক্ষার্থী নিয়ে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে গেছে। এতে লেগুনায় থাকা সব শিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা ছাত্রীদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম