সিলেটে পুলিশ কমিশনার সহকর্মীদের সাথে নিয়ে পবিত্র ঈদুল-ফিতর-২০২৫ উদযাপন করেন
কামাল খান
৩১/৩/২০২৫ খ্রি: দুপুর ১২.৩০ ঘটিকায় পুলিশ লাইন্সে সহকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম-পিপিএম সেবা মহোদয়। অতঃপর তিনি পুলিশ লাইন্স মেসে ফোর্সের সাথে বড় খানায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জনাব খান মো: রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান, সিলেটের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ আশফাকুর রহমান,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ বশির আহমেদ, জেলা প্রশাসক সিলেট জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-পিওএম) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) জনাব শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া, অতিরিক্ত দায়িত্বে ডিসি সিটিএসবি) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ ঊর্ধ্বতন অফিসারদের সহধর্মিণী, পরিবারের সদস্যগণ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম