ডেস্ক রিপোর্ট : চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধে জনগণের জানমাল রক্ষায় র্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। রোববার ১৩ নভেম্বর সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাব ফোর্সেস এর ১৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়া, রাজধানীসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম