সাতক্ষীরার দেবহাটায় জোরপূর্বক বসতভিটা ও জমি দখলের অভিযোগ
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার দেবহাটার উপজেলার কোড়া গ্রামের মনিরুল ইসলামের বিরুদ্ধে বসতভিটা জোরপূর্বক ও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শাহানারা বেগম (৪৫) জোরপূর্বক ঘর থেকে বের করে জবর দখল করে অন্য লোক তুলে দখল করে রেখেছেন মনিরুল ইসলাম (৪৫) ও তার সন্ত্রাসী বাহিনীরা। জীবননাশের হুমকি প্রদান করেন।মনিরুল ইসলামের পোশা বাহিনী তাদের কে নিয়ে গণধর্ষণ করাবে বলেও মা মেয়েকে হুমকি দেন।
একথা সোনার পর সাহানারা বেগম তার মেয়েকে নিয়ে অন্য জায়গায় চলে যান। সে এখন অসহায় মানবতায় জীবন কাটাচ্ছেন। শাহানারা, এখন নিজের ভিটাছেড়ে বসবাস করছেন সরকারি খাস জমিতে শাকরা কমরপুর। এই ভুমিদুস্য
মনিরুল ইসলামের সহযোগীরা হল মোঃ তুহিন গাজী (৩৫) পিতা. মৃত. বতর গাজী,কারিমুল্লাহ (২২) পিতা.মৃত. মাদার শেখ,আয়ুব আলী (৬২) পিতা.মৃত.অযেদ আলী,মো. সোহাবান শেখ( ৬২) পিতা,মৃত,মাদার শেখ সর্ব সাং দেবহাটা। শাহানারা বেগম সাতক্ষীরা বিজ্ঞ অমলী আদালত ৭ একটি মামলা দায়ের করেন আসামিদের বিরুদ্ধে। এবং শাহানারার মেয়ের কাছ থেকে ১,৬০০০টাকা ছিনিয়ে নিয়েছে মনিরুল ও তার সহ যোগীরা। শাহানারা বেগম এখন আইনি ব্যবস্থা চেয়ে প্রশাসনের কাছে আশু কামনা করেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম