সাতক্ষীরার তালায় ১২ ফুট লম্বা একটি বেগুন গাছ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
অবিশ্বাস্য হলেও সত্য। সাতক্ষীরা তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে একটি বেগুন গাছ ১২ ফুট লম্বা হয়েছে। জয়নুদ্দীন সরদার নামে এক মুদি দোকানদার ১২/১৪ মাস আগে তার দোকানের সামনে এই বেগুন গাছটি লাগান। বেগুনের জাত ছিল শেওলা বেগুনের জাত। দিন যতই পার হচ্ছে ঐ বেগুন গাছটি ততই বেড়ে উঠছে। শুধু তাই নয় গাছে বেগুনও ধরেছে।
এই ধরনের লম্বা বেগুন গাছ কোথাও আছে কিনা স্থানীয় কারো জানা নেই। বেগুন তুলতে লম্বা লগি ব্যবহার করতে হচ্ছে।
এই বিষয়ে মুদি দোকানদার জয়নুদ্দীন সরদার জানান,আমি গাছটি প্রায় ১৪ মাস আগে লাগিয়েছিলাম। কিন্তু গাছটি যে এত লম্বা হবে আমি নিজেও ভাবেনি। তিনি আরো জানান, এই বেগুন খেতে খুবই সুস্বাদু। এখন পর্যন্ত তিনি ৪/৫ কেজি বেগুন তুলেছেন।
শিক্ষক শ্যামল চৌধুরী লিটু জানান,আমার বাড়ি এই গ্রামে। তবে এই বেগুন গাছ দেখতে প্রতিদিন শত শত নারী পুরুষ ভিড় জমাচ্ছে।
সরজমিন দেখা গেছে, লম্বা ঐ বেগুন গাছে প্রায় ২০/২৫টি বেগুন ঝুলছে। যা দুর থেকে দেখতে সবার মন আকৃষ্ট করেছে। আর এই লম্বা বেগুন গাছের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় প্রতিদিন অসংখ্য নারী পুরুষ এই বেগুন গাছ দেখতে ও ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম