প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ৩:২৯ পি.এম
সাতক্ষীরার জেলা আইনজীবী সহকারী সমিতির নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

সাতক্ষীরার জেলা আইনজীবী সহকারী সমিতির নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
জেলা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে আইনজীবী সহকারী সমিতি ভবনের ২য় তলায় সাবেক সভাপতি মো. আব্দুস সাত্তার (১)এর সভাপতিত্বে ও সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় দায়িত্ব অর্পন অনুষ্ঠানের মাধ্যমে নতুন নির্বাচিত কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর নিকট দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি মো. আব্দুস সাত্তার (১)।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি আব্দুর রহমান, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম. শফিকুল ইসলামসহ
নির্বাচিত সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল, মেহেদী হাসান,সিনিয়র আইনজীবী সহকারী সমিতির সাবেক কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য-গত ৭ মার্চ সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির সদস্যরা নির্বাচিত হয়।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম