প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৪, ১১:৩৭ এ.এম
সাতক্ষীরায় নতুন বছর শুরুতে বই পেল ১৫ লাখ শিক্ষার্থী
![]()
সাতক্ষীরায় নতুন বছর শুরুতে বই পেল ১৫ লাখ শিক্ষার্থী
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় নতুন বছর শুরুর প্রথম দিনে বই পেল ১৪ লাখ ৬৬ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী।
আজ ১ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় সিলভার জুবলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি,সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া সহ অন্যরা ।
এছাড়া এক যোগে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয় সহ জেলার বিভিন্ন স্কুলে বই বিতরণ করা হয়। এবার জেলায় ৩১ লাখ ৭০ হাজার ৩০২ জন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেওয়া হবে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম