প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৪, ৩:২৮ পি.এম
সাতক্ষীরায় ডিবির অভিযানে সীমানার পিলার সহ আটক দুই
![]()
সাতক্ষীরায় ডিবির অভিযানে সীমানার পিলার সহ আটক দুই
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত সীমানা পিলার সহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা আসামিরা হলেন,আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার ছেলে মো. জিয়ারুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো.শাহজামান সানা (৪০)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার সময় সাতক্ষীরার আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত কথিত সীমানা পিলার উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অফিস জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এস,আই পিন্টু লাল দাস,এ,এস,আই মো.আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় আশাশুনি থানায় মামলা হয়েছে। যায় মামলা নং-১৫, তাং- ২৬/০১/২০২৪ ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই(১)(অ)/২৫-উ।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম