প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৪, ৮:৩৭ পি.এম
সাতক্ষীরায় আচরণবিধি লংঘন করে রবির ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি
![]()
সাতক্ষীরায় আচরণবিধি লংঘন করে রবির ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির জনসভার ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে।সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার মূল ব্যানারের দুই পাশে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি লাগানো হয়।
এই ছবি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কিত গত ২০ অক্টোবর ২০২৩ তারিখে সর্বশেষ সংশোধনী সহ মুদ্রিত প্রজ্ঞাপনের ৭ এর (৪) ধারা লংঘন করা হয়েছে। উক্ত ধারায় বলা হয়েছে উপ-বিধি (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হইলে সেই ক্ষেত্রে তিনি কেবল তাহার বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টারে ছাপাইতে পারিবেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম.তারেক উদ্দীন বলেন,সাতক্ষীরা সদর আসনে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। এখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আচরণ বিধি অনুযায়ী একজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করতে পারেন না। এটা আচরণ বিধির সুস্পষ্ট লংঘন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম