করদাতার তথ্য গোপন করে সরকারকে অন্ধকারে না রাখারও আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে রাজস্ব আহরণে আয়কর আইনজীবীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা ল’ইয়ার, সরকারকে একটুও অন্ধকারে রাখবেন না। আপনারা একটু সহায়তা করেন। আপনাদের যে নিজস্ব স্বার্থ, আপনারা যদি এক্সপেডাইট করেন, ক্লায়েন্টকে যদি সার্ভিস দেন, ডেফিনেটলি ইনকামও কমার কথা না, তাই না? বরং ঘুরিয়ে অনেক দিন পরে টেবিলের নিচে দিয়ে টাকাপয়সা নিয়ে যাওয়ার চেয়ে যদি আপনি এফিশিয়েন্টলি সার্ভিস দিয়ে দেন, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় না।’
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম