রাষ্ট্র মেরামত ৩১ দফা তারই একটি অংশ" জসিম উদ্দিন ভাট"
মোঃ পাপেল মিয়া টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ
টঙ্গীতে আরাফাত রহমান কুকোর ১০ তম শাহাদাৎ বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
টঙ্গীর ৫৬নং ওয়ার্ড মধুমিতা এলাকায় ওয়ার্ড যুবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন ভাট।
টঙ্গী পৃর্ব থানা বিএনপির সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম লিটু,
টঙ্গী পৃর্ব থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,
প্রধান অতিথি বলেন, "দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র মেরামত ৩১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই দফাগুলোর বাস্তবায়ন দেশের গণতন্ত্র ও উন্নয়নে সহায়ক হবে।"
তিনি আরও বলেন, "বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে।
রাষ্ট্র মেরামত ৩১ দফা তারই একটি অংশ।
আমরা আশা করি, এই দফাগুলোর মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে।"
কর্মশালায় অংশগ্রহণকারীরা রাষ্ট্র মেরামত ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তারা এই দফাগুলোকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।
প্রধান অতিথি আরো বলেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই দফাগুলো নিয়ে দেশব্যাপী প্রচার চালাবে এবং জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে।
দোয়া ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ সুমন, গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, মামুন আল হাসান,মোঃ আলো আমিন,সৈয়দ সিফাত,এজিএস মাসুদ,টঙ্গী পৃর্ব থানা মৎস্য জীবী সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন চৌধুরী প্রমুখ।
পরে দেয়া ও মিলাদ মাহফিলের পর রান্না করা খাবার বিতরণ করা হয়।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম