প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:১০ এ.এম
রাজধানীরগুলশানে ইস্পার নামে মাদক দেহ ব্যবসা নিরবের

আবু সাঈদ মৃধা : রাজধানীর অভিজাত এলাকা গুলশান এক রোড নং ১৩২ বারি নং ৫৪ এ চার তালা মোলহোতাবনানী থানা শ্রমিকলীগের অর্থ সম্পাদক নিরব সংশ্লিষ্ট প্রশাসনের নাকের ডগায় আবাসিক ফ্ল্যাটে বিউটি পার্লার-সেলুনের আড়ালে জনৈক মাদক সেবনের আখড়া এবং রমরমা দেহব্যবসার অভিযোগ পাওয়া গেছে।
একাধিক সূত্রে জানা গেছে, প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা গুলশান এক ১৩২ রোড ও ৫৪এ বাড়িতে চতুর্থ তলায় বিউটি পার্লার ও সেলুনের আদলে গড়ে তোলা হয়েছে নিরাপদে বসে মাদক সেবন ও দেহ ব্যবসার অভায়ারন্য । সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই অসামাজিক কার্যক্রম। রহস্যজনকভাবে থানা-পুলিশের ঝামেলা না থাকায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদকসেবী ও পতিতাদের আনাগোনা। নষ্ট হচ্ছে যুবসমাজ ও সামাজিক পরিবেশ।
সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা যাচাই করতে আমাদের প্রতিনিধি সাংবাদিকের পরিচয় গোপন করে খদ্দের সেজে নির্ভিগ্নে উক্ত বাড়িটির চতুর্থ তলায় পেরিয়ে পৌছে যান নিরবের তথাকথিত বিউটি সেলুনে । নানান বয়সের যুবক-যুবতীর পদচারণা আর ফিসফিসানিতে মুখরিত পরিবেশ।
সেখানেই প্রথমে কথা হয় মাদকের ব্যাপারে । প্রতিটি ইয়াবা ট্যাবলেটের দাম ৩৫০ টাকা । মেয়ে দিয়ে খাইয়ে দিলে দিতে হবে ৫০০ টাকা। এছাড়াও এক বোতল ফেনসিডিল মেলে ৪ হাজার পাচঁ শত টাকায়।মজার ব্যাপার হলো এখানে হাফ বোতল ফেন্সিডিল সেবনেরও ব্যবস্থা রয়েছে।এক্ষেত্রে হাফ বোতলের দাম রাখা হয় ২ হাজার পাঁচশত টাকা। মোটা অংকের মাসোহারায় সংশ্লিষ্ট থানা-পুলিশ ম্যানেজ করা আছে মর্মে এ প্রতিবেদককে আশ্বস্থ করা হয। এমন আশ্বাসের সত্যতাও পাওয়া গেছে এখানে।পর্যবেক্ষণে দেখা গেছে যে কারো চোখে নজর পড়ার মতো অবিরাম যুবক যুবতীদের যাতায়ত চললেও প্রশাসনের নজরে পড়ছেনা এটি।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম