দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে কেটলি প্রতীক নিয়ে লড়াই করছেন মো. খসরু চৌধুরী। এলাকাকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দিলেও তার সঙ্গেই নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন তুরাগের চিহ্নিত মাদক কারবারি জয়নাল আবেদীনও। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উত্তরার তুরাগ থানাধীন বাউনিয়া বটতলা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় তুরাগের শীর্ষ মাদক কারবারি জয়নাল আবেদীনকে। তার বিরুদ্ধে রয়েছে তুরাগসহ বিভিন্ন থানায় মোট ৮/১০টি মাদক ও মারামারি ঘটনার মামলা। কয়েক বছর আগে হেরোইনসহ আটক হওয়ার পর পাঁচ বছর জেল খাটে বের হন তিনি। বর্তমানে ১ কেজি হেরোইন মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন জয়নাল।
স্থানীয় বাসিন্দারা জানান, জয়নালের পিতার নাম কুদরত আলী, তুরাগ থানাধীন বাউনিয়া বটতলা এলাকার স্থায়ী বাসিন্দা মাদক ব্যবসায়ী জয়নাল। এলাকাবাসী জানান, এবারের সংসদ নির্বাচনে উত্তরা-খিলক্ষেত এলাকায় স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী গণসংযোগ ও প্রচার-প্রচারণায় দাবি করছেন, তিনি এই আসন থেকে নির্বাচিত হতে পারলে স্মার্ট এলাকাটি মাদক মুক্ত করবেন। কিন্তু তার সঙ্গেই প্রচার প্রচারণা এবং গণসংযোগ ও লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা করে বেড়াচ্ছেন তুরাগের মাদক কারবারি জয়নাল।
জানা যায়, তার বিরুদ্ধে তুরাগ থানায় মাদক মামলাসহ ৮/১০টি মামলা রয়েছে। ২০০৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নাম্বার ৯ এর এজাহার ভুক্ত আসামি জয়নাল, ২০১২ সালের ২৮ই এপ্রিল আরেকটি মামলা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তার বিরুদ্ধে, ২০১২ সালে ৬ ডিসেম্বর আরও একটি মামলা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ২০১৪ সালের ৭ মার্চ তুরাগ থানা তার বিরুদ্ধে একটি মারামারি মামলাসহ একই দিনে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হয় জয়নাল আবেদীনের বিরুদ্ধে।
nagad
২০১৬ সালে ২৮ জুন জয়নালের বিরুদ্ধে তুরাগ থানায় আরও একটি মাদক মামলা দায়ের হয়, মামলা নম্বর ২৩/৮২, ২০১৭ সালের ২রা নভেম্বর জয়নালের বিরুদ্ধে তুরাগ থানায় মাদক মামলা হয় মামলা নাম্বার ৪/২৬৭, ২০১৮ সালের ২২ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়, ২০১৮ সালের ২৩ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজেকে সুরক্ষিত রাখতে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কেটলি প্রতীকের প্রচার-প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। যেখানে পুলিশ বলছে মাদকের প্রতি জিরো টলারেন্স সেখানে একজন মাদক ব্যবসায়ী নির্বাচনে প্রচার-প্রচারণে কাজে নিজেকে নিয়োজিত করেছেন যাতে করে তার প্রার্থী নির্বাচিত হলে এলাকায় মাদক ব্যবসা আরও বেড়ে যেতে পারে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম