মেঘডুবী মৃধা বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খসরু মৃধাঃ
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী মৃধা বাড়ির সকল মৃত ব্যক্তির স্মরণে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ, ২০২৬) মেঘডুবী মৃধা বাড়ির সামনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মরহুমদের স্বজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানের শুরুতে মৃধা বংশের পূর্বপুরুষ এবং অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে তাদের জীবনের ভালো কাজগুলো নিয়ে আলোচনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ পাঠ করা হয়। বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
ইফতার বিতরণ , আলোচনা ও দোয়া শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দা এবং রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বংশীয় ঐতিহ্য ধরে রাখা এবং মৃত স্বজনদের প্রতি শ্রদ্ধা ও দোয়া জানানোর লক্ষ্যেই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
পরিবারের সদস্যর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজালুর রহমান মৃধা, উপপ্রধান হিসাব রক্ষক অবসরপ্রাপ্ত বিসিআইসি ঢাকা , সাখাওয়াত হোসেন সেলিম মৃধা, উপ-পরিচালক জনপ্রশাসন মন্ত্রণালয়, খসরু মৃধা, প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল থানা প্রেস ক্লাব, শোয়েবুর রহমান মৃধা, এনরুলমেন্ট অফিসার মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুর, আশিকুর রহমান মৃধা,কম্পিউটার অপারেটর, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় জানান এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মৃতদের জন্য দোয়া করা এবং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম