মিরপুর ১ গোল চত্বরে "বাগদাদ হোটেল" ঘিরে অসামাজিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক ঃ
ঢাকার মিরপুর ১ গোল চত্বর এলাকার বাগদাদ হোটেলকে কেন্দ্র করে সম্প্রতি কিছু সন্দেহজনক ও অনিয়মিত কার্যকলাপের অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, হোটেলটির অভ্যন্তরে দিনের আলোতে বিভিন্ন সময় কিছু অস্বাভাবিক চলাচল ও অসামাজিক কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, হোটেলটির নাম ব্যবহার করে সেখানে কিছু অনিয়মিত কার্যকলাপ পরিচালিত হয়—এমন কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলছে।
এ,সব বিষয় নিয়ে এখন পর্যন্ত অভিযোগের স্বপক্ষে হোটেল কর্তৃপক্ষের কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত নজরদারি ও তদন্ত প্রয়োজন।
এলাকাবাসী আরও জানান,একটি আবাসিক হোটেলের আড়ালে যদি কোনো ধরনের অনিয়ম বা আইনবিরোধী কর্মকাণ্ড ঘটতেই থাকে, তবে তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আইনশৃঙ্খলাবাহীনির নৈতিক দায়িত্ব । তারা আরও বলেন, এ ধরনের কার্যকলাপ যদি চলতে থাকে , তবে তা এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অভিযোগের বিষয়ে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে
চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।
এলাকাবাসীর অভিযোগে,পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপের জরুরিভাবে মিরপুর জোনের সহকারী উপ-পুলিশ কমিশনার কাছে জানতে চাইলে তিনি বলেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম