মিরপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর মিরপুর-১ এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা দায়ের করেছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঢাকার মিরপুর-১ এলাকার ‘হাকিমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসা’ শিক্ষক মো. নুর উদ্দিন এর বিরুদ্ধে হিফজ বিভাগের ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পড়া না পারাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শিশুটিকে বেত দিয়ে আঘাত করে শিক্ষক নুরুদ্দিন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ পড়ে।
পরদিন শুক্রবার ছুটিতে বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা তার শরীরের আঘাতের চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিশুটির পরিবার শাহ আলী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর বাবা জানান, “আমরা সন্তানের শিক্ষার জন্য তাকে মাদ্রাসায় দিয়েছি, কিন্তু সেখানে এমন অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না। এর সঠিক বিচার চাই।”
অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মাদ্রাসায় পাওয়া যায়নি। মুঠোফোনেও একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি।
পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য রাজি নন ,
এবং তিনি উচ্চস্বরে বলেন " বিষয়টি আদালতে দেখে নিব"এক পর্যায়ে তিনি সাংবাদিকদের কে সংবাদ টি প্রকাশ না করার জন্য, ম্যানেজ করার চেষ্টা করে।তবে আশানুরূপ সুফল না পেয়ে স্থান ত্যাগ করেন। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
দারুস সালাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকার ক্রাইম কে, জানিয়েছেন, শিশুনির্যাতনের অভিযোগে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশু অধিকারকর্মীদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে। তবুও এমন ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় উদ্বেগ বাড়ছে—যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম