প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৩, ৪:৪৫ পি.এম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে
![]()
- মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তিনটি জুয়েলারি দোকানসহ ১০ দোকানে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট করেছে।গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।বাজারের দোকানিরা জানান, রাত দুইটার দিকে ট্টলারে করে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল জাফরগঞ্জ বাজারে হানা দেয়। তারা প্রথমে বাজারের চার নৈশপ্রহরীকে আটকে হাত পা-বেঁধে তিনটি জুয়েলারিসহ মোট ১০টি দোকানে লুটপাট চালায়। ব্যবসায়ীদের দাবি, প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাদল।শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ নূর-এ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার বিষয়টি সিআইডি- পিবিআইও তদন্ত করবে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম