মাদক ব্যবসায়ী আওয়ামী সন্ত্রাসী চাঁদাবাজ মুক্তারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
স্টাফ রিপোর্টার :-
গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকার লতিফ সরকারের ছেলে মুক্তার হোসেন অল্প বয়সে আঙ্গুল ফুলে কলা গাছ।
গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহচর স্বেচ্ছাসেবক লীগ নেতা মুক্তার হোসেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে হয়েছেন কোটি কোটি টাকার মালিক।
৫ই আগস্ট এর পূর্বে তারগাছ বাসস্ট্যান্ডে যুবলীগ ছাত্রলীগের সাথে দেশি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার জুলাই আন্দোলনে হামলা করেন।
৫ই আগস্ট এর পরে চলে যান আত্মগোপনে ছয় মাস না পেরিয়ে বিএনপি নেতাকর্মীর ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছেন দেদারছে। ৩৭ নম্বর ওয়ার্ডের পুলিশের ফর্মা নিয়ে এলাকায় তৈরি করছেন মাদক ব্যবসা, চাঁদাবাজ বিশাল কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী।
গত ২১/৯/২০২৫ ইং তারিখ রাত অনুমানিক ৯ ঘটিকার সময় কিশোর বাহিনী নিয়ে, বালুর মাঠ গল্লির মাথায় একদল কিশোর গ্যাং ও সন্ত্রাস বাহিনী নিয়ে। সাইফুল আজম খান মিলটনের ছেলে, নবাব হাবিবুল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোঃ ফাহমিদ খানের উপরে সন্ত্রাসী হামলা চালায়, এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা থানায় অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার ।
এ বিষয়ে মুক্তার হোসেনের মার্কেটে না-পেয়ে মুঠোফোনে কল দিলে রিসিভ করেননি।
গাছা থানার তদন্ত কর্মকর্তা সহকারী উপ পুলিশ পরিদর্শক রেজাউল জানান, আমি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি, আসামিদের ঘটনাস্থলে পাওয়া যায়নি, থানায় হাজির হওয়ার কথা বলে আর আসেনাই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ((তথ্য অনুসন্ধান চলছে বিস্তারিত জানতে পারবেন আগামী পর্বে))
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম