মধুপুরে হুমায়নের নেতৃত্বে গড়ে উঠেছে প্রতারণার বিশাল নেটওয়ার্ক,হুমায়ুনের বিরুদ্ধে মামলা থাকলেও সে এখন ধরাছোঁয়ার বাইরে।
নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের মধুপুর এলাকায় হুমায়নের নেতৃত্বে গড়ে উঠেছে একটি সুসংগঠিত স্কামিং (প্রতারণা) চক্র—এমন অভিযোগ স্থানীয়দের। অভিযোগ রয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশিদের টার্গেট করে নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটির সদস্যরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া পরিচয়ে যোগাযোগ স্থাপন করে।
ব্যক্তিগত সম্পর্কের ফাঁদ পেতে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করে।
এছাড়া, অভিযোগ রয়েছে—এই নেটওয়ার্কের সঙ্গে জড়িতরা ভুয়া ডকুমেন্ট, জাল আইডি ও বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তাদের কার্যক্রম আড়াল করে আসছে। এতে করে প্রতারণার শিকার হলেও অনেকেই আইনি সহায়তা নিতে ভয় পাচ্ছেন বা প্রমাণের অভাবে এগোতে পারছেন না।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এই প্রতারণা চক্রের কার্যক্রম বন্ধ করা যায় এবং সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে।পর্ব ২
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম