ভালুকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা
সুলতানা মনির নেতৃত্বে আনন্দ মিছিল
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বুধবার সন্ধায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগ কর্তৃক নির্দেশনা অনুযায়ী ভালুকায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির নেতৃত্ব আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো: ওয়াদুদ মিয়া, ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আ.ফ.ম আফজাল হাসান, ভালুকা উপজেলা তাঁতী লীগের সভাপতি এস এম কামরুজ্জামান, সাধারন সম্পাদক এস.এইচ. ফরহাদ, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, ভালুকা উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, যুবলীগ নেতা কানন হাসান, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, সাধারন সম্পাদক আদি আহমেদ শাকিল, ভালুকা উপজেলা তাঁতী লীগের প্রচার সম্পাদক শ্রী বাবুল, ভালুকা উপজেলা তাঁতী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তানভীর মন্ডল, ধীতপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি রুমান খান, সাধারণ সম্পাদক বাপ্পি মিত্র প্রমূখ। এছাড়াও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম