বিনোদন প্রতিবেদক : ভারতের গোয়ায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৪তম আসর। আগামীকাল ২০ নভেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হবে ২৮ নভেম্বর। এই উৎসবে বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসানের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা যায়।
ইফির উদ্বোধনী দিনে জয়ার হিন্দি ভাষার চলচ্চিত্র ‘কড়ক সিং’র ট্রেইলার প্রকাশিত হবে। ২২ নভেম্বর এটির প্রিমিয়ার শো হবে। এর মধ্যে সিনেমাটির অভিনয়শিল্পীরাসহ লালগালিচায় হাঁটবেন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের পঙ্কজ ত্রিপাঠি ও সানজানা সাংঘি।
এ ছাড়াও এবারের উৎসবে জয়ার আরও তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে- ‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম