বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য চালু করা হলো কিডস জোন
বিশেষ প্রতিনিধি -ঃ
বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর শিশুদের সময় কাটানো ও খেলাধুলার কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিডস জোন তৈরি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতির উদ্যোগে এ কিডস জোন তৈরি করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) সীমিত পরিসরে এটি চালু করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি জানান, আমার অনেক দিনের স্বপ্ন ছিলো স্বাস্থ্য কমপ্লেক্সে আগত শিশুদের জন্য একটি কিডস জোন তৈরি করার, আজ থেকে বহির্বিভাগে চালু হলো কিডস কর্ণার। তিনি বলেন জায়গা স্বল্পতায় সীমিত পরিসরে চালু করতে পেরেছি। উক্ত কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ডঃ জিতি।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম