বিমানবন্দর থানা বিএনপির নেতাকর্মী ৩১ দফার তথ্য মানুষের মাঝে পৌঁছে দিবে অঙ্গিকার
মোহাম্মদ মহাসিনঃ
বিমানবন্দর থানা বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালা আনন্দের উৎসব মুখরিত হয়েছে। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন-১১ টির নেতাকর্মী উজ্জীবিত উৎসব মুখরিত হয়ে সভায় উপস্থিত থাকেন। মিছিল স্লোগানে দৃষ্টি কাড়েন শোডাউনে নেতাকর্মী আনন্দিত উজ্জীবিত দেখা যায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালা লিফলেট তথ্য গুলো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকতে বলেন। ত্যাগী পরিক্ষিত পরিশ্রমী রাজপথের পরিচিত নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকতে বলেন। মানুষের সাথে ভালো আচরন করার জন্য বলেন পাশাপাশি ভোটের জন্য কাজ করতে বলেছেন ঢাকা-১৮ আসন বিএনপির সাবেক এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। ৩১ দফার তথ্য চিত্র প্রতিটি মানুষের মাঝে পৌঁছে দিতে হবে, অতীতের মতো সকল নেতাকর্মী ঐকবদ্ধ থাকতে হবে, সভা সমাবেশ, মিছিল মিটিং, খেলাধুলা সহ প্রতিটি প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে বলেন। ৩১ দফা কর্মশালা সভায় প্রধান অতিথি ছিলেনঃ মোঃ আমিনুল হক, আহবায়ক, বিএনপি- ঢাকা মহানগর উত্তর। বিশেষ অতিথি ছিলেনঃ ডা. মাহ্দী আমিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা। মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব, বিএনপি- ঢাকা মহানগর উত্তর। মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক, বিএনপি- ঢাকা মহানগর উত্তর। মোঃ আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক, বিএনপি- ঢাকা মহানগর উত্তর। সভাপতিত্ব করেনঃ মোঃ মনির হোসেন ভুঁইয়া, আহবায়ক, বিএনপি- বিমানবন্দর থানা।
মঞ্চ পরিচালনা করেন মোঃ দেলোয়ার হোসেন দেলু। আমন্ত্রণ অতিথি ছিলেনঃ এবি এম রাজ্জাক, দপ্তর সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি। এম কফিল উদ্দিন, যুগ্ম আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি। মোঃ শাহাবুদ্দিন শাগর, সাবেক সভাপতি উত্তরা থানা বিএনপি। এস আই টুটুল, সাধারণ সম্পাদক প্রার্থী, উত্তরা পুর্ব থানা বিএনপি। মোঃ হেলাল তালুকদার, ভারপ্রাপ্ত আহবায়ক, দক্ষিণখান থানা বিএনপি। মোঃ সাগর আহমদ আলী, সাধারণ সম্পাদক প্রার্থী, উত্তরা পশ্চিম থানা বিএনপি। মোঃ অপু সিকদার- সাধারণ সম্পাদক উত্তরা পুর্ব থানা যুবদল, সালেহ আহমেদ রিজভী শুভ।
মহিলা দলের নেত্রী সুলতানা আহমেদ, মোঃ মনসুর আহমেদ মাসুম- আহবায়ক স্বেচ্ছাসেবক দল বিমানবন্দর থানা। মোঃ আতাউর রহমান চেয়ারম্যান। আলি আকবর সাবেক কাউন্সিলর, মোঃ আফাজ উদ্দিন, আলাউদ্দিন সরকার টিপু, তাসলিমা রিতা, রুনা লায়লা, শামসুন্নাহার, এম এ হান্নান খান, স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সভাপতি শেখ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন। খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সি এম আনোয়ার, বিমানবন্দর থানা মৎসজীবি দলের সভাপতি মোঃ রুবেল ও মোঃ আয়নাল হক, সাধারণ সম্পাদক। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ১১ টি সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর থেকে হওয়া ৩১ দফা কর্মশালায় অতিথিদের নাস্তা, খাবার, পানি দেওয়া হয়। যুবদলের খিলক্ষেতের নেতা মোঃ রিয়াজ বলেন সকাল থেকেই বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আগমন হয়ে দুপুরে শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াত ও দলীয়- জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয়।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম