বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭।
মোঃ পাপেল মিয়া।
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক মামলার এজাহারনামীয় আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়,অস্ত্র মামলায় গ্রেফতারকৃত আসামির নাম কাঞ্চন মিয়া (২৮)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার খামার সাদুল্যাপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে এবং বর্তমানে বাসন থানার ভোগড়া এলাকার ভাড়াটিয়া।
মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ময়মনসিংহের ত্রিশাল থানার কাজী গ্রাম এলাকার মোঃ শাকিল মিয়া (২৫)। তিনি বর্তমানে চান্দনা চৌরাস্তা বনরূপা রোড এলাকায় বসবাস করতেন।
এছাড়া আদালত কর্তৃক জিআর পরোয়ানাভুক্ত আসামি রাজশাহীর পুঠিয়া থানার মোঃ সুজন (২২) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি চান্দনা চৌরাস্তা এলাকার মোঃ বিজয় সরকারকে গ্রেফতার করা হয়।অন্যদিকে, প্রসিকিউশন মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— মোঃ রাকিবুল হাসান ওরফে জয় (২৫), মোঃ রিফাত (২২) এবং মোঃ সৌরভ খান (২২)। গ্রেফতারকৃত এই তিনজনেই বাসন থানার পালেরপাড়া (মীরবহর) এলাকার বাসিন্দা।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনর রশীদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অস্ত্র, মাদক ও বিভিন্ন পরোয়ানাভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম