প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৭:৪৭ পি.এম
বাঘায় ওয়ান শুটারগানসহ আটক ১

বাঘায় ওয়ান শুটারগানসহ আটক ১
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্প অভিযান চালিয়ে অবৈধ্য অস্ত্রের বড় চালানসহ ১জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
গোপন সংবাদের উপর ভিত্তি করে র্যাব-৫, রাজশাহী মঙ্গলবার সকাল সাড়ে ৪টায় রাজশাহীর বাঘা থানার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ ওয়ান শুটারগান, ১ মোবাইল,২ টি সীমকার্ডসহ ১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ঈশ্বরদী থানার পাঁকশী (গার্ড ব্যাংক পাড়ার) মোঃ আইনুল ব্যাপারীর ছেলে মোঃ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) আটক করেছে।
র্যাব-৫ রাজশাহী জানান সাম্প্রতিকালে উত্তরবঙ্গে এটিই অবৈধ্য অস্ত্রে সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহীর বাঘা থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম