ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে এনজিওকর্মীকে গণধর্ষণ ও ছবি ধারণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী মো. ফিরোজ নিকারী (২৯) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৬ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুত্র জানায়, উপজেলার ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারীর ছেলে মো. ফিরোজ নিকারী উক্ত মামলার দুই নম্বর আসামী। গত রোববার (২ এপ্রিল) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম ধর্ষণ মামলার আসামী তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও দশ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্য দুইজন হলেন উপজেলার জারিয়া মাইট কুমড়া গ্রামের শের আলীর ছেলে মো. মামুন শেখ ও ভট্ট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। মামলা পরবর্তী সময়ে এ দুই আসামী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। শুধুমাত্র মো. ফিরোজ নিকারী পালাতক ছিলেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম