প্রেস বিজ্ঞপ্তি
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী মর্তুজা খান, কুমিল্লা দক্ষিন জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক ইঞ্জি: মো: শফিউল আজম মৈশান রিপন, চট্টগ্রাম মহানগর অধীন চকবাজার থানা শাখার সাবেক সদস্য সচিব মো: শহীদুল ইসলাম শহিদ, চট্টগ্রাম মহানগর অধীন কোতওয়ালী থানা শাখার সাবেক সি: যুগ্ম-আহবায়ক আবু সালেহ আবিদ, গাজিপুর মহানগর অধীন বাসন থানা শাখার নেতা মোঃ লুৎফর রহমান এর বহিস্কার আদেশ প্রত্যাহার করা হলো। ফরিদপুর মহানগর শাখার সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ মিঠুন সরকার মিঠু, সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ শিবলুর রহমান, গাজিপুর মহানগরের বাসন থানা শাখার সি: যুগ্ম-আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম বাবু, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন সবুজ, শেরপুর জেলাধীন ঝিনাইগাতি উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান মামুন, সিরাজগঞ্জ জেলাধীন বেলকুচি উপজেলার সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম আইয়ুব, কুমিল্লা উত্তর জেলাধীন মুরাদনগর উপজেলা শাখার সদস্য সচিব মো: জয়নাল আবেদীন মোল্লা, গাজিপুর জেলাধীন কালিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসাইন মোফা, পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌর শাখার সদস্য সচিব মোঃ রাসেল হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাপ্পি ও কুমিল্লা উত্তর জেলার চান্দিনা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন এর বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ সহ স্বপদে পুনর্বহাল করা হলো। বরিশাল জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম জনির অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করা হলো এছাড়াও বাগেরহাট জেলাধীন মোড়েলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাইফুল ইসলাম এর পদস্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তাঁদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইল না। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বার্তা প্রেরক
(কাজী আব্দুল্লাহ-আল-মামুন)
দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা)
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকপ্রেস বিজ্ঞপ্তিমেয়াদ উত্তীর্ণ হওয়ায় ময়মনসিংহ দক্ষিন জেলাধীন ফুলবাড়ীয়া উপজেলা শাখা, ফুলবাড়ীয়া পৌর শাখা ও পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বার্তা প্রেরক
(কাজী আব্দুল্লাহ-আল-মামুন)
দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা)
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম