প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৩ই এপ্রিল রবিবার প্রকাশিত দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শেষ পৃষ্ঠায় ও অন্য আরো দুইটি পত্রিকায়,তিন আউলিয়ায় জিম্মি টঙ্গী সাব রেজিস্ট্রি অফিস, এরকম ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল আমাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করায়। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উক্ত পত্রিকায় আমাদেরকে নিয়ে তিন আউলিয়া সম্বোধন করে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে,এ ধরনের কোনকিছুর সাথেই আমাদের সম্পৃক্ততা নেই।আমরা টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসে কাউকে কখনো জিম্মি করা, এবং কাউকে হয়রানি অথবা কোন তদবির করি না।ভবিষ্যতে এ ধরনের ভুল সংবাদ প্রচার না করার জন্য পত্রিকার কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ জাহাঙ্গীর আলম
সভাপতি
টঙ্গী সাব রেজিস্ট্রি অফিস দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতি
মোঃ মুরাদ হোসেন বকুল
সাধারণ সম্পাদক
টঙ্গী সাব রেজিস্ট্রি অফিস দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতি
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম