পূবাইলের চামুড্ডায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত।
খসরু মৃধা
শনিবার (৩০ই জানুয়ারী ২০২৬ ইং) বিকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের চামুড্ডা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়। চামুড্ডা বাজার থেকে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মিছিলটি শুরু হয়ে চামুড্ডা ভিডিপি স্কুলের মাঠ প্রদক্ষিণ করে পুনরায় চামুড্ডা বাজারে এসে আবার মিছিলটি পারান এলাকা প্রদক্ষিণ করে চামুড্ডা বাজারে ফিরে এসে হাবিবুর রহমান হাবিব এর বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ করে। ধানের শীষ প্রতীকের উক্ত নির্বাচনী মিছিলে হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মান্নান,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য বাবুল মিয়া, যুবদল নেতা ফয়সাল আরো উপস্থিত ছিলেন নাজমুল, রাসেল, সাব্বির, শাহীন সহ অসংখ্য নেতা কর্মী ।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম