পূবাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খসরু মৃধা
গাজীপুর মহানগর পুবাইল থানার যুগ্ন আহবায়ক ও সভাপতি পদপ্রার্থী মোঃসোহেল খান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক মূল ফটক পরিদর্শন করে করমতলা রাবিয়া পাম্পে এসে শেষ হয়। এই সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখেন পুবাইল থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ সোহেল খান বলেন বিগত বছর গুলিতে আমরা বি এম পির প্রতিষ্ঠা বার্ষিকী গুলো আমরা বুকবরা কষ্ট নিয়ে লুকিয়ে লুকিয়ে পালন করতে হয়েছে আমরা প্রকাশ্যে পালন করতে পারিনি এই যে কত বড় কষ্টের আজ আমরা স্বাধীন। এতে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন খোকন ও দল নেতা শাকিল ভুঁইয়া। পুবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক আওলাদ হোসেন ব্যাপারী।
যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান টুটুল। রাজিব হোসেন সহ সভাপতি ৪০ নং ওয়ার্ড যুবদল ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তি বর্গ
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম