পূবাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
খসরু মৃধা
মঙ্গলবার (১৩ই জনুয়ারী ২০২৬ ইং) বিকাল ৪ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের আক্কাস মার্কেট এলাকায় হায়দরাবাদ হোসেনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ও হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি'র সম্মানিত সাধারণ সম্পাদক ও গাজীপুর ০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এম মনজুরুল করিম রনি।
পূবাইল মেট্রো থানার অন্তর্গত ৩৯ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্ধিন মোল্লা এর সভাপতিত্বে এবং ৩৯ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক কাজী আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র হাসান আজমল, ডঃ শহীদুল্লাহ, প্রিন্সিপাল গাজীপুর ল কলেজ,পূবাইল থানা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল, পূবাইল থানা বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, আলহাজ্ব নুরুজ্জামান মৃধা, ০১ নং সদস্য গাজীপুর মহানগর কৃষক দল, আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি,জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক পূবাইল থানা বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পূবাইল থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এম নজরুল ইসলাম,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান, মোঃ আব্দুল খালেক মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক পূবাইল থানা বিএনপি, রুপালি আক্তার, সাধারণ সম্পাদক পূবাইল থানা মহিলা দল, ৩৯ নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও আবু ইউসুফ, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ মৃধা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম