পূবাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ১
খসরু মৃধা
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ট্রেনে কাটা পড়ে লাল চান নামে এক ব্যক্তির নিহত হয়েছে। রোববার (৩ মে) রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাল চান (৩৮) পূবাইলের করমতলা এলাকার মতি মিয়ার ছেলে। তিনি বাজার করে বাড়ি ফেরার পথে মাজুখান এলাকার কালু মার্কেট সংলগ্ন রেললাইনে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম