পূবাইলের বিন্দানে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
খসরু মৃধা
শনিবার (৩০ই জানুয়ারী ২০২৬ ইং) বিকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের বিন্দান উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির উদ্যোগে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি'র সম্মানিত আহবায়ক ও গাজীপুর- ০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এ কে এম ফজলুল হক মিলন।
উক্ত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জননেতা এ কে এম ফজলুল হক মিলনের সহধর্মিনী সম্পা হক ।
পূবাইল থানা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল এর সভাপতিত্বে এবং পূবাইল থানা বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি,জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক পূবাইল থানা বিএনপি,পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন মোল্লা,পূবাইল থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া ,পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব সাখাওয়াত হোসেন খান
খোকন, পূবাইল থানা বিএনপি নেতা কিরন হোসেন মোড়ল, পূবাইল থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোড়ল,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান , পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তার, ৪২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হারুন সরকার ও সাধারণ সম্পাদক শাহিনুল আলম ভূঁইয়া, ফারহানা বেইলী লাইলী ,মহিলা দল বিএনপি নেত্রী ও কাউন্সিলর পদপ্রার্থী, খোরশেদা আক্তার সীমা, সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন মহিলা দল,
পূবাইল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজমিন খান,সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম