পিরোজপুর কাউখালীতে ৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রে/ফ/তা/র।
জাকির হোসেনঃ
পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মর্জিনা (৫২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) রাত ৯টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার একটি চৌকস টিম কাউখালী সদর ইউনিয়নের আসপদ্দি সাকিনের কলেজ রোড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে মর্জিনাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার তল্লাশি চালিয়ে ৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মর্জিনা ওই এলাকার মৃত ফারুক খানের স্ত্রী।
কাউখালী থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম