প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৪:১৬ এ.এম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক ঢাকার ক্রাইম সম্পাদক প্রকাশক আবু সাঈদ মৃধা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক ঢাকার ক্রাইম সম্পাদক প্রকাশক আবু সাঈদ মৃধা
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা সহো দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক ঢাকারক্রাইম
সম্পাদক প্রকাসক
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।" এই ঈদ উপলক্ষ বিভিন্ন এলাকা থেকে ঢাকা আশা মানুষ ঢাকার ক্রাইমের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও আর্থিক অনুদান প্রদান করেন। সাঈদ মৃধা তার বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের উৎসবে শামিল হতে পারে, এটাই হোক আমাদের কাম্য। তিনি সাংবাদিক সমাজসহ সমাজের সকল স্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিশেষে তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতরের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় সমাজ গঠনে এগিয়ে আসি। সবাইকে ঈদ মোবারক।"
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম