নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
মোঃ জহিরুল ইসলাম হামিদ:
বিশেষ প্রতিবেদক:
নোয়াখালী জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি, নোয়াখালীর ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওসমান গনির নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাতু হাজীর বাড়ির কবরস্থানের উত্তর পাশে পুকুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে করিমপুর এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম